BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ধর্মীয় সফর ঘিরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে বন্ধ আইফেল টাওয়ার
কর্মীদের ধর্মঘটের কারণে সোমবার থেকে বন্ধ রাখা হয়েছে ফ্রান্সের ঐতিহাসিক আইফেল টাওয়ার। একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর দর্শনার্থীদের সফরের সময় স্থাপনাটিতে কর্মরত নারী কর্মীদের সরিয়ে রাখার ঘটনা ঘিরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ থেকে ভারতে কেন পাট পাচার করার অভিযোগ উঠছে
বাংলাদেশের সীমান্তবর্তী কয়েকটি জেলার কৃষকরা অভিযোগ করেছেন, একদল মধ্যস্বত্বভোগী কাঁচা পাট ভারতে পাচার করে দিচ্ছে। গত মাসে সীমান্তের কিছু এলাকা থেকে পাচারের সময় পাট জব্দও করেছে বিজিবি। কর্মকর্তারা বলছেন, এরকম অভিযোগ তারাও জানতে পেরে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন। কিন্তু কেন বাংলাদেশ থেকে ভারতে পাট পাচারের অভিযোগ?
পত্রিকা: 'হাসিনার সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে'
বাংলাদেশের বাজারে পাওয়া ৩২ ধরনের প্রক্রিয়াজাত খাদ্যপণ্য পরীক্ষা করে ছয় ধরনের ভারী ধাতুর উপস্থিতি শনাক্ত করা হয়েছে; প্রায় পৌনে ৪ কোটি মানুষ এখনো পড়তে-লিখতে জানেন না; শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ– আজ সংবাদপত্রে এসব খবর গুরুত্ব পেয়েছে।
আবারও ভোটার এলাকা পরিবর্তন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আবারও তার ভোটার আসন পরিবর্তন করেছেন। অন্যদিকে ভারত থেকে বাংলাভাষী মুসলিম একজন মহিলাকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করার ঘটনায় আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। এদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো ইরানে তৈরি একটি ডেস্ট্রয়ার-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান।
সিকিমে ভূমিধসের ফলে আংশিকভাবে অবরুদ্ধ তিস্তা নদী - এখন পরিস্থিতি কেমন?
পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমের মাঙ্গান জেলায় ভূমিধসের ফলে তিস্তা নদীর একটি অংশ অবরুদ্ধ হয়ে বাধের সৃষ্টি হয়েছে। যা সেখানে আকস্মিক বন্যার উদ্বেগ তৈরি করেছে। নদীর অববাহিকা সংলগ্ন অঞ্চলে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তর
সম্পত্তি দান করার পরেও দাতা জীবিত থাকা পর্যন্ত সেটি ভোগ করার অধিকার রাখতে পারবেন এমন বিধান রেখে 'ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬' জাতীয় সংসদে পাস হয়েছে। এরপর থেকেই সম্পত্তি সংক্রান্ত নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। এ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে?
এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে ও অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের চাকরিতে পুনর্বহালের অনেক ঘটনা ঘটেছে। সেসব সরকারের সময়ে আবার বহু কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, চাকুরিচ্যুত কিংবা নানা শাস্তিমূলক পদক্ষেপের আওতায় নেওয়া হয়েছিল। এখন আবার একই ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে যে, শাস্তিমূলক ব্যবস্থা পাওয়া কর্মকর্তাদের রাজনৈতিক বিবেচনায় ফিরিয়ে নেওয়া কী বার্তা দিচ্ছে?
নারীদের এগ ফ্রিজিং কী, বাংলাদেশে কি এই সেবা আছে?
এগ ফ্রিজিংয়ের আগে প্রায় দুই সপ্তাহ ধরে রোগীকে হরমোনের ইনজেকশন দেওয়া হয়, যাতে ডিম্বাশয়ে একসঙ্গে একাধিক ডিম্বাণু পরিপক্ব হয়ে ওঠে। তবে এর ঝুঁকিও রয়েছে।
মার্কিন দূতদের সঙ্গে আলোচনার পর যুদ্ধ নিয়ে যা বললেন জেলেনস্কি
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেনে সফর করলেন। এর আগের দিন তারা মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন।
নির্বাচিত খবর
কৈলাস-মানস সরোবর: শত শত বছর ধরে যেখানে তীর্থযাত্রায় যান চার ধর্মের মানুষ
দুর্গম উঁচু পাহাড়ি পথের পাশাপাশি তীব্র ঠান্ডা, চরম আবহাওয়া, অক্সিজেনের স্বল্পতাসহ নানা কারণে কৈলাস-মানস সরোবরে পৌঁছানো অতটা সহজ নয়।
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন?
বন্যাকবলিত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দুইটি হ্রদের জন্য গুরুত্বপূর্ণ। এর একটি হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। এদিকে তিব্বতে কাদাধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন।
জমির নামজারিতে নতুন যে পরিবর্তন এলো, আরো যা জেনে রাখতে পারেন
বাংলাদেশে ভূমির নামজারির ক্ষেত্রে কিছু নিয়মগত পরিবর্তন আনা হয়েছে। যেখানে ক্রয় বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নামজারির ক্ষেত্রে যৌধ নামজারি এবং বণ্টননামা ব্যবহারের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। এর ফলে ভূমি সংক্রান্ত বিরোধ কমানো সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকায় কবি নজরুলকে সমাহিত করা হয়েছিল পরিবার ও ভারত সরকারকে না জানিয়েই?
কবির প্রয়াণের পর তার মরদেহ দাফন করার জন্য জন্মস্থান চুরুলিয়ায় নিয়ে আসা যায়নি এবং ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে রাষ্ট্রীয় স্তরেও বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। কবির পরিবারের বেশিরভাগ সদস্য তখন কলকাতায় বা আসানসোলের কাছাকাছি থাকতেন, তাদের ইচ্ছা ছিল চুরুলিয়ার জন্মভিটেয় স্ত্রী প্রমীলা দেবীর কবরের পাশেই কবিকে সমাহিত করা হোক।
মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
মক্কা চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে, এই মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই পাওয়া গেছে।













































