মঙ্গলবার সারাদিন যা যা হলো
- ইসলামী ব্যাংক নিয়ে জাতীয় সংসদে সরকার এবং বিরোধী দলের বক্তব্যে মঙ্গলবার বাংলাদেশের জাতীয় সংসদে উত্তেজনা ছড়িয়েছে।
- স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে যেসব মানদণ্ড রয়েছে সেগুলো পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
- ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলা বন্ধের ঘোষণা দেওয়ার একদিন পরই, লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টায়ার খালি করার নির্দেশনা দেয় ইসরায়েল সামরিক বাহিনী। পরে শহরের উত্তর-পূর্বে অবস্থিত শহর আব্বাসিয়েতে হামলা চালানো হয়।
- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জ্বালানি নিয়ে অস্থিরতার কারণে ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
- অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল ম্যাথডে অজিদেরকে ৮৬ রানে হারিয়েছে টাইগাররা।
- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, বিটিভির পাশাপাশি বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস এবং সময় টেলিভিশন বিশ্বকাপ ফুটবল খেলা সম্প্রচার করবে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক এবং রবির সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে।
- কলকাতার কালীঘাট অঞ্চলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাড়ি সংলগ্ন তৃণমূল কংগ্রেসের দলীয় দফতরে মঙ্গলবার তল্লাশি চালায় রাজ্য পুলিশের সিআইডি-র তদন্তকারীদের একটি দল।
- ফুটবল বিশ্বকাপে ইরানি সমর্থকদের উপস্থিতি বাধাগ্রস্ত করতে টিকিট নিয়ে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইরান।
বিবিসি বাংলার লাইভ পাতা আজকের মতো এখানেই শেষ হলো।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।












